সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় রায় ঘোষণা

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড ও বাবা-মাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় রায় ঘোষণা

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলার রায় মাত্র ৬ কার্যদিবসে ঘোষণা করা হয়েছে। আদালত প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড এবং তার বাবা-মাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর হুমায়ুন রেজা স্বপন জানান, আসামিদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। নন্দিনীর বাবা-মা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দ্রুত রায় কার্যকর দেখতে চান।

গত ১৬ জুন আদিতমারীর ভেলাবাড়ির ফলিমারী গ্রাম থেকে সাত বছরের নন্দিনী নিখোঁজ হয়। পরদিন পাশের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিধান রায়ের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এর ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ১৮ পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন