বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি কাউসার মিয়া

ঢাকার আদালত থেকে পালিয়ে গেলেন আলো আক্তার হত্যা মামলার আসামি কাউসার মিয়া।

ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি কাউসার মিয়া

ঢাকার আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত-১ এর কাঠগড়ায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি কাউসারকে আদালতের কারাগার থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। আদালতে হাজির করার সময় কাউসারকে হাতকড়া পরানো ছিল। এ সুযোগে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে তৎপরতা শুরু করেন। তবে আদালতের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে কীভাবে তিনি পালিয়ে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এ ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং পুলিশ পালিয়ে যাওয়া আসামি কাউসারকে গ্রেফতারে কাজ করছে।

বিজ্ঞাপন