মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে বাসে আগুন লাগার ঘটনায় চালক কালাচান নিহত হয়েছেন।

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে গভীর রাতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক কালাচান (৫৫) নিহত হয়েছেন। সোমবার দিবাগত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করা কিশোর তন্ময় নামের ওই লোকাল বাসে হঠাৎ আগুন দেওয়া হয়। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, গভীর রাতে নতুন বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের ঘটনা ঘটে। তিনি বলেন, চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ধোঁয়ার কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন