কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমন ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্কুল ছুটির পর ছাত্রীটি বাসায় ফিরে গেট খোলার জন্য অপেক্ষা করছিল। এসময় ইমন ধারালো ছুরি নিয়ে তার উপর আক্রমণ করে।
ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ইমন পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।