মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে বাসে আগুনে চালক কালাচান মারা গেছেন।

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘কিশোর তন্ময়’ নামের একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় চালক কালাচান (৫৫) মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত চালকের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল এবং চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি নেভানোর চেষ্টা করেন। কিন্তু ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন