সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন আদালতে নামঞ্জুর করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হওয়া অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন সোমবার (৫ অক্টোবর) আদালতে নামঞ্জুর করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

ডনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। ডনকে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকে তিনি কারাগারেই আছেন।

এখন পর্যন্ত একাধিকবার জামিনের আবেদন করা হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে ২০২৫ সালের ২০ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছে সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডনসহ আরও কয়েকজনকে।

বিজ্ঞাপন