কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনিসিপির) মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি জানান, শনিবার রাতে হামলার পর পাটওয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশেদ খাঁন ফেসবুক পোস্টে বলেন, পাটওয়ারী গতকাল থেকে কুষ্টিয়ায় অবস্থান করছিলেন এবং কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো সদস্যের সঙ্গে পাটওয়ারীর কোনও ঝামেলা হয়নি। শনিবার রাতে তিনি লালন শাহের মাজারে গিয়েছিলেন, সেখানে এনসিপির নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।
মাজারে অবস্থানরত পাগলদের সঙ্গে সময় কাটানোর পর ফিরে আসার সময় কিছু ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং এক গাড়ির ভাঙচুরের ঘটনা ঘটে। রাশেদ খাঁন দাবি করেন, এই ঘটনার সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর জানা যায়, ঘটনাটি কারও নখদর্পনে ছিল না। পাটওয়ারী লালন শাহের মাজারে যাওয়ার বিষয়টি প্রশাসনকে অবহিত করেননি।
রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, একজন নেতা প্রশাসনকে অবহিত না করে কীভাবে চলাফেরা করতে পারেন? ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়, কিন্তু পাটওয়ারী পুলিশি নিরাপত্তা থেকে সরে গিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।