মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি আদালতের

সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত।

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি আদালতের

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার দেহাবশেষ কবর থেকে তৃতীয়বার উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। আদালতের নির্দেশে দেহাবশেষ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন ২০ মে। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে তার ফ্ল্যাটে মারা যান।

তার মৃত্যুর পর প্রথমে পিতা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে তিনি অভিযোগ করেন যে, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এই অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর করার আবেদন করেন।

একাধিক তদন্তে হত্যার অভিযোগটি নাকচ করা হয় এবং বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে তার পরিবার বারবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছে।

বিজ্ঞাপন