শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেহেরপুরে বজ্রপাতে ১৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ১৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মেহেরপুরে বজ্রপাতে ১৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের প্রবাসী ইউনুস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন বৃষ্টির সময় বাড়ির পাশের একটি খেলার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আলী হোসেন বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বামুন্দি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন