বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
জাতীয়

পিরোজপুরে বেইলিব্রিজ ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলিব্রিজ ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা।

পিরোজপুরে বেইলিব্রিজ ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় কাঁচামালবোঝাই একটি ট্রাকসহ বেইলিব্রিজ ধসে পড়ার ফলে মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১০ জুন) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিরোজপুরের সঙ্গে বরগুনা জেলার সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে, যার ফলে যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামালবোঝাই ট্রাকটি অতিরিক্ত পণ্য নিয়ে দেবীপুরের বেইলিব্রিজে ওঠার সময় ব্রিজটি ধসে খালে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে ট্রাকটি ব্রিজের সঙ্গে খালের মধ্যে আটকে যায় এবং সঙ্গে সঙ্গে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ব্রিজের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী, পণ্যবাহী যানবাহন ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

বিকল্প সড়ক ব্যবহার করে অনেককে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজ ধসের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন