বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহক ফোরামের বিক্ষোভ ও স্মারকলিপি জমা।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম। বুধবার (১০ জুন) সকাল ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করে তারা।

অবস্থান কর্মসূচির পর আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভের পর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে চেয়ারম্যান খুরশীদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

সচেতন গ্রাহক ফোরাম বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন। তারা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন