শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের দিকে ফিরে গেছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে সায়েন্সল্যাবের দিকে ফিরে গেছে। এ সময় পুলিশ সচিবালয় এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নেয়।

শিক্ষার্থীরা বিকেলে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে দেয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

একই দাবিতে ঢাকার উত্তরায় আবারও এইচএসসি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করছে। এর আগে গত মঙ্গলবারও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেদিন তারা রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে।

আজ আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন