রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

নয়াদিল্লিতে সিজেপির বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লিতে সিজেপির বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

নয়াদিল্লিতে সিজেপির বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্ন ফাঁসের তদন্তের দাবি জানাচ্ছেন।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে যে, তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি, তবে আয়োজকদের মতে, প্রায় এক লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়েছে।

সিজেপির প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে তিন দফা দাবি জানিয়েছেন। ককরোচ পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেন, সোনম ওয়াংচুককে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে, আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্ন ফাঁসের জেরে অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ বেকারত্ব ও বারবার প্রশ্নফাঁসে ক্ষুব্ধ তরুণরাই এ আন্দোলনের মূল চালিকাশক্তি।

কলকাতায়ও সিজেপির সঙ্গে একাত্মতা জানিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

বিজ্ঞাপন