মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানালো সচেতন গ্রাহক ফোরাম

সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানালো সচেতন গ্রাহক ফোরাম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সরিয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম।

সোমবার রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তিন মাস পেরিয়ে গেলেও ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বক্তারা দাবি করেন, প্রকৃত মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা হস্তান্তর করতে হবে এবং পরিচালনা পর্ষদ গঠন করতে হবে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে লুট হওয়া টাকা উদ্ধার করতে বিশেষ টাস্কফোর্স গঠন করা উচিত। এছাড়া পাচারের টাকা ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকের দায় পরিশোধের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন