বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের মন্তব্য: ঘটনা অনাকাঙ্ক্ষিত

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে।

ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের মন্তব্য: ঘটনা অনাকাঙ্ক্ষিত

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এই ধরনের ঘটনা ব্যাংকের জন্য ভালো বার্তা নয় এবং গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করে।

তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের একটি গ্রহণযোগ্য বোর্ড গঠনে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক সব সময় সচেষ্ট রয়েছে।

এদিকে, স্বার্থ রক্ষায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। গতকালের সংঘর্ষের পর আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা।

তবে এদিন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে ছিল।

বিজ্ঞাপন