বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে সতর্কতা, মার্কিন দূতাবাসের আহ্বান

মার্কিন দূতাবাস ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে সতর্কতা, মার্কিন দূতাবাসের আহ্বান

ঢাকার মার্কিন দূতাবাস ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া থেকে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে প্রকাশিত এক পোস্টে দূতাবাস জানায়, প্রতারকরা মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ বা ব্যক্তিগত আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মী অনলাইনে কারো কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।

ফেসবুক পোস্টে সাধারণ মানুষের উদ্দেশ্যে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে: ভুয়া অ্যাকাউন্ট থেকে আসা বার্তার কোনো জবাব না দেওয়া এবং টাকা পাঠানো থেকে বিরত থাকা।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, 'সাড়া দেবেন না। টাকা পাঠাবেন না।' মার্কিন কূটনীতিকদের নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে তৈরি করা অ্যাকাউন্ট থেকে যোগাযোগ হলে তা যাচাই ছাড়া সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনলাইনে ব্যক্তিগত আর্থিক তথ্য শেয়ার না করার বিষয়েও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন