বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে গেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে সিলেট সফর করেছেন। তিনি ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে তিনি মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।

সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি দুপুরে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরবর্তীতে হজরত শাহপরান (রহ.) এর মাজারেও জিয়ারত করেন।

রাষ্ট্রপতি সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম নেবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সংবর্ধনা শেষে আবার সার্কিট হাউসে ফিরবেন তিনি।

সন্ধ্যায় রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন