মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

রাষ্ট্রপতির আহ্বান: বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি ও গবেষণা বাড়াতে হবে

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি ও গবেষণা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির আহ্বান: বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি ও গবেষণা বাড়াতে হবে

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ সেপ্টেম্বর বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন।

রাষ্ট্রপতি আরও জানান, ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে এবং এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহকারে কাজ করছে।

সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রাষ্ট্রপতিকে তাদের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

বিজ্ঞাপন