সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, সোমবার ফের অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের উত্তেজনা, সোমবার ফের অবস্থান কর্মসূচি ঘোষণা।

ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, সোমবার ফের অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার সকালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে চাকরিচ্যুত কর্মীরা সেখানে অবস্থান নেয়।

পরে সচেতন গ্রাহক ফোরাম পাল্টা অবস্থান নেয়। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও দুপুর ১টার দিকে উভয় পক্ষকে ব্যাংকের সামনে থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় যথাযথ কারণ ছাড়া তাদের ছাঁটাই করা হয়েছে এবং তারা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, গ্রাহক ফোরামের সদস্যরা অভিযোগ করেছেন, চাকরিচ্যুতরা ব্যাংকে অস্থিরতা তৈরি করতে সেখানে অবস্থান নিয়েছে। তারা দাবি করেছেন, অবৈধ নিয়োগের মাধ্যমে আগের মালিকরা ব্যাংকটি লুটপাট করেছে এবং দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি করেছেন।

দুই পক্ষ সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন