বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রমেক হাসপাতালে এসির অভাবে রোগীদের ভোগান্তি

রমেক হাসপাতালে এসির অভাবে রোগীদের ভোগান্তি, ৫৮টির মধ্যে ৪৬টি অকেজো।

রমেক হাসপাতালে এসির অভাবে রোগীদের ভোগান্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে এসির অভাবে রোগীরা ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালের ৫৮টি এসির মধ্যে ৪৬টি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। ফলে রোগীদের স্বস্তি দিতে তাদের স্বজনরা ছোট ফ্যান কিনতে বাধ্য হচ্ছেন, কেউ কেউ হাতপাখা দিয়ে বাতাস করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসিগুলো মেরামতের চেষ্টা চলছে। তবে গত দুই বছরে গণপূর্ত দপ্তরে দুই ডজন চিঠি পাঠানো সত্ত্বেও বরাদ্দ মেলেনি। সচল থাকা ১২টি এসি ছাড়া বাকিগুলো রোগীদের প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম নয়।

বিভিন্ন জরুরি সেবা ওয়ার্ডে নিয়ন্ত্রিত তাপমাত্রা অপরিহার্য, কিন্তু অধিকাংশ এসি বিকল হয়ে থাকায় রোগীরা সমস্যায় পড়ছেন। কয়েকটি ওয়ার্ডে ফ্যানও কাজ করছে না বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, নষ্ট এসিগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বরাদ্দ না আসায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। তিনি বলেন, ‘গত দুই বছরে বরাদ্দ চেয়ে গণপূর্তে বহুবার চিঠি দেওয়া হয়েছে।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজার, এবং প্রতিদিন এখানে দুই থেকে আড়াই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন।

বিজ্ঞাপন