বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে চলাচল বন্ধ

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে চলাচল বন্ধ।

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে চলাচল বন্ধ

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছাতেই বিকট শব্দে পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়।

ওসি বলেন, ঘটনার পর ময়মনসিংহ-জামালপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার কার উদ্ধারে কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, পাওয়ার কার উদ্ধার হতে কিছুটা সময় লাগবে। উদ্ধার কাজ সম্পন্ন হলেই ওই লাইনে ট্রেন চলাচল পুনরায় সচল হবে।

বিজ্ঞাপন