মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার
জাতীয়

আজিমপুরে উন্নয়ন প্রকল্পের আগে ৪১৮ পরিবারের পুনর্বাসন দাবি

আজিমপুর কলোনির ৪১৮ পরিবারের পুনর্বাসন দাবি, সংসদ সদস্যের সমর্থন।

আজিমপুরে উন্নয়ন প্রকল্পের আগে ৪১৮ পরিবারের পুনর্বাসন দাবি

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির ‘জোন-সি’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পূর্বে সেখানে বসবাসরত ৪১৮টি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় আজিমপুর সরকারি কোয়ার্টার্স জোন-সি কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী নন, তবে মানবিক ও ন্যায়সঙ্গত উন্নয়নের স্বার্থে কোনো পরিবারকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে উচ্ছেদ করা সমীচীন হবে না।

নেতারা পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে বাসিন্দাদের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এদিকে, আজিমপুর কলোনির বাসিন্দাদের এই মানবিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি বলেন, সাধারণ বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনা করে পুনর্বাসন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিজ্ঞাপন