শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে উদ্বেগ, সমাধানের আহ্বান এবিবির

ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবিবি, দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।

ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে উদ্বেগ, সমাধানের আহ্বান এবিবির

ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংকের প্রধান নির্বাহীরা। তারা বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভা শেষে বুধবার (১০ জুন) সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। তিনি বলেন, "ইসলামী ব্যাংকের সমস্যা পুরো ব্যাংক খাতের ওপরে প্রভাব ফেলছে।"

সভায় ব্যাংকিং খাতের সুশাসন, সিআইবিতে খেলাপি ঋণের সঠিক তথ্য প্রদান এবং ৬০ কোটি টাকার প্রণোদনা তহবিলের ব্যবহার নিয়েও আলোচনা হয়। ব্যাংক নির্বাহীরা আশঙ্কা করেন যে, ইসলামী ব্যাংকের অস্থিরতা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সভা শেষে গভর্নর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে নিয়ে বাংলা-কিউআর কোডের প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন