মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা, বৃদ্ধ আটকে

বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা, এক বৃদ্ধ শূন্য রেখায় আটকে রয়েছেন।

বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা, বৃদ্ধ আটকে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বুধবার ভোরে সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী বাসিন্দাদের মতে, ভোরের অন্ধকারে বিএসএফ ৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি কামালপুর ক্যাম্পের সদস্যরা এবং স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে।

বিজিবির সদস্যরা জানান, পুশ-ইনের চেষ্টা ঠেকাতে গিয়ে বিএসএফের সঙ্গে তাদের সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়। বিজিবি জানায়, বাংলাদেশের ভূখণ্ডে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।

দীর্ঘক্ষণ চলা এই তুমুল বাগ্‌যুদ্ধের ফলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। তবে, পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ৬ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন বৃদ্ধ শূন্য রেখায় আটকে পড়েন।

সঙ্কট সমাধানে সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠক শেষে বিএসএফ ওই বৃদ্ধকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। ফলে তিনি এখনও শূন্য রেখায় অবস্থান করছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘একজনকে পুশ-ইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনও শূন্য রেখায় রয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

বিজ্ঞাপন