বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

নিখোঁজ আলিফের সন্ধানে তিন বছরেও অগ্রগতি নেই

রাজধানীর পূর্ব রামপুরা থেকে নিখোঁজ আলিফের সন্ধানে তিন বছরেও কোনো অগ্রগতি নেই।

নিখোঁজ আলিফের সন্ধানে তিন বছরেও অগ্রগতি নেই

রাজধানীর পূর্ব রামপুরা থেকে নিখোঁজ হওয়ার পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও শাহরুখ আহমেদ আলিফের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় আলিফের বয়স ছিল ২১ বছর এবং তিনি বুদ্ধি প্রতিবন্ধী।

আলিফের মা রায়হানা হক রিয়া জানান, তিনি প্রায় প্রতিদিন রামপুরা থানায় গিয়ে সন্তানের খোঁজ জানতে চান। কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, "সন্তানই আমার সব। সন্তানের জন্য প্রায় তিন বছর ধরে পথ চেয়ে বসে আছি।"

রামপুরা থানার পুলিশ জানায়, আলিফ ২০২৩ সালের ১ আগস্ট নিখোঁজ হয়। তার ছবি ও বিস্তারিত তথ্য দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।

এছাড়া, বেতার বার্তার মাধ্যমে আলিফের সন্ধান চাওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি।

বিজ্ঞাপন