বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাবনার তিন স্কুলছাত্রী সীমান্তের পথে, পুলিশের সহায়তায় উদ্ধার

পাবনার তিন স্কুলছাত্রী সীমান্তের পথে যাওয়ার সময় পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পাবনার তিন স্কুলছাত্রী সীমান্তের পথে, পুলিশের সহায়তায় উদ্ধার

পাবনা থেকে সীমান্ত এলাকার দিকে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার তারা বাড়ি থেকে বের হয়ে নাটোর, রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায়।

স্কুলে না গিয়ে পরিকল্পনা অনুযায়ী তারা পাবনার অনন্ত মোড় এলাকায় অটোরিকশায় যায় এবং পরে বাসে করে কুড়িগ্রামে পৌঁছায়। তবে অপরিচিত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেলে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী তাদের সঙ্গে কথা বলে সন্দেহ হলে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরে পুলিশ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান নিশ্চিত করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, তিন কিশোরীর নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করে।

অভিযোগ রয়েছে যে, তিন কিশোরীর একজন দীর্ঘদিন ধরে পরিবারের অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হচ্ছিল। এ কারণে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করে।

নিখোঁজ হওয়ার পর তাদের সন্ধানে পাবনা জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং কুড়িগ্রাম সদর থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন