মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বজ্রপাতে ফুটবল খেলার সময় যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে

বজ্রপাতে ফুটবল খেলার সময় চাঁপাইনবাবগঞ্জে যুবকের মৃত্যু, পরিবারকে সহায়তা প্রদান।

বজ্রপাতে ফুটবল খেলার সময় যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজসংলগ্ন আমবাগানে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ৩ টার দিকে বৃষ্টির সময় অন্তর আলী ফুটবল খেলছিল। বজ্রপাতের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অন্তর আলী চকদৌলতপুর-মন্ডলতলার মো. আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন