সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোংলায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৫, উদ্ধারকাজ চলছে

মোংলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে, উদ্ধার কাজ চলছে।

মোংলায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৫, উদ্ধারকাজ চলছে

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) সঙ্গে মোংলা থেকে গ্যাস সিলিন্ডারভর্তি খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন বলেন, 'আহতদের মধ্যে আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে এবং সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন