বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

কসবায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কসবায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে রোববার (১৪ জুন) দিবাগত রাত ২টায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করে।

ওসি এসএম সফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতপরিচয় ওই নারী সম্প্রতি রেলওয়ে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

বিজ্ঞাপন