ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে সাইড সড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের চালকও আহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৬টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্ব হাসামদিয়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম তোরাপ মোল্লা (৪০)। তিনি ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কভার্ড ভ্যানের সাথে অপর পাশ থেকে আসা এক যাত্রীবাহী ভ্যানের সাথে ধাক্কা লাগে।
এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ভ্যানচালক আহত হন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।