শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
অপরাধ

রূপগঞ্জে বেনজীর আহমেদের ১০ কোটি টাকার ডুপ্লেক্স বাংলো জব্দ

রূপগঞ্জে বেনজীর আহমেদের ১০ কোটি টাকার ডুপ্লেক্স বাংলো জব্দ করা হয়েছে।

রূপগঞ্জে বেনজীর আহমেদের ১০ কোটি টাকার ডুপ্লেক্স বাংলো জব্দ

দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতের নির্দেশে বাড়িটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে।

২০২৪ সালের ৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত একটি টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটির এলাকায় ওই বাড়িটি জব্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে নির্মিত এই বাংলোটির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

বেনজীর আহমেদ দেশে অবস্থানকালে নিয়মিতভাবে এই বাংলোতে যাতায়াত ও রাত্রিযাপন করতেন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বাংলোটি পূর্বাচল এলাকায় অন্যতম আলোচিত আবাসন হিসেবে পরিচিত ছিল।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে ২০২৪ সালের ৬ জুন সম্পত্তিটি জব্দ করা হয়। পরবর্তীতে সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও তদারকির স্বার্থে জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে বাড়িটি সরকারের তত্ত্বাবধানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়ির প্রধান ফটকে সিলগালা করা হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে, যার মধ্যে রূপগঞ্জের এই আলোচিত ডুপ্লেক্স বাংলোটিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন