রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়ায় নতুন মোড়

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে, দুবাই পুলিশ সম্মতি জানিয়েছে।

বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়ায় নতুন মোড়

দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। দুবাই পুলিশ নীতিগতভাবে তাঁর হস্তান্তরের বিষয়ে সম্মতি জানালেও আইনি ও কারিগরি প্রক্রিয়া স্পষ্ট করতে বাংলাদেশ সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

ইন্টারপোলের মাধ্যমে পাঠানো এই চিঠির জবাব দিতে বর্তমানে জোর প্রস্তুতি চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দুবাই পুলিশের পাঠানো চিঠিটি কয়েক দিন আগে বাংলাদেশে পৌঁছায়।

বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় চিঠির উত্তর প্রস্তুত করার কাজ চলছে। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুবাই পুলিশ মূলত জানতে চেয়েছে, যেহেতু বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি কোনো বন্দ্যর্পণ চুক্তি নেই, সেহেতু বাংলাদেশ কোন আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এবং কী প্রক্রিয়ায় বেনজীর আহমেদকে ফেরত নিতে চাচ্ছে।

বিজ্ঞাপন