রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
রাজনীতি

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের 'ভুখা মিছিল' এর ঘোষণা

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সরকারের আশ্বাস না পেলে 'ভুখা মিছিল' করার ঘোষণা দিয়েছেন।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের 'ভুখা মিছিল' এর ঘোষণা

সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে 'ভুখা মিছিল' ও শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম এ ঘোষণা দেন। তিনি চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

সমাবেশে তিনি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, সরকারের কাছে বিভিন্ন সময় স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সমাবেশে বিডিআর সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং পরিস্থিতির উন্নতির জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন