রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে ইসির সভা

ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভা শুরু হয়েছে।

ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে ইসির সভা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় এই সভা শুরু হয়।

সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এতে স্থানীয় সরকার পরিষদের বিদ্যমান আইন পর্যালোচনা করার বিষয়টি আলোচিত হচ্ছে।

সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন শুরু করতে চায় সরকার। জাতীয় সংসদে স্থানীয় সরকার পরিষদের সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন নির্বাচন আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চায়।

মতামত পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের কিছু সদস্য ইতিমধ্যে জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন