বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা আমেরিকার নতুন হামলা: ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ
রাজনীতি

ফাইনালের বিশৃঙ্খলায় আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ফাইনালের বিশৃঙ্খলার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু।

ফাইনালের বিশৃঙ্খলায় আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতির কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা নিয়ে ফিফার তদন্ত শুরু হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটি ম্যাচ রেফারির প্রতিবেদন, আনুষ্ঠানিক নথিপত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তদন্তের কেন্দ্রে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, যিনি ম্যাচ শেষে সহিংস আচরণের অভিযোগে লাল কার্ড দেখেন।

অন্যদিকে, স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফিফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার আচরণও খতিয়ে দেখছে। অভিযোগ রয়েছে, স্পেন ট্রফি উঁচিয়ে ধরার সময় লিওনেল স্কালোনির দলের কয়েকজন সদস্য ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে ছিলেন।

এখন পর্যন্ত ফিফা কোনো খেলোয়াড় বা কর্মকর্তার বিরুদ্ধে কী ধরনের শাস্তি হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি। তদন্ত শেষে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে রাজনৈতিক বার্তা সম্বলিত 'লাস মালভিনাস সন আর্জেন্তিনাস' ব্যানার প্রদর্শনের ঘটনাতেও আর্জেন্টিনার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু হয়েছিল।

বিজ্ঞাপন