রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে শীর্ষ চার দলের মুখোমুখি লড়াই

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে শীর্ষ চার দলের মুখোমুখি লড়াই

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের পরাশক্তি চার দল। রোববার (১২ জুলাই) ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে।

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার ফিফা র‍্যাঙ্কিংয়ের একদম শীর্ষ চার দল একসাথে সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে। এই চার দলই অতীতে অন্তত একবার বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে।

বিশ্বকাপ ইতিহাসে চার বিশ্বচ্যাম্পিয়নের একসাথে সেমিফাইনালে ওঠার ঘটনা এটি নিয়ে মাত্র তৃতীয়বার। এর আগে ১৯৭০ ও ১৯৯০ সালের বিশ্বকাপে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১টায়।

অন্যদিকে, পরদিন ১৫ জুলাই বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড।

বিজ্ঞাপন