বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১২ অক্টোবর

১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে, জানালেন নির্বাচন কমিশনার।

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১২ অক্টোবর

আগামী সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সরকার কাঠামোর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওইদিন স্থানীয় সরকার নির্বাচনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে, যাতে ভোটগ্রহণের সময়সীমা এবং ধাপগুলো সম্পর্কে রূপরেখা তুলে ধরা হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এছাড়া, প্রবাসী ভোটিং বা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথা তুলে ধরে সানাউল্লাহ বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। তাদের নির্বাচন কমিশনও আমাদের দেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চাচ্ছে।

এদিকে, ডিজিটাল ক্যাপাসিটি ও ভোটার ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

বিজ্ঞাপন