সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

এমপি নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী

এমপি নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

এমপি নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে এমপি নজরুল ইসলাম উল্লেখ করেন, গত ১৩ জুলাই, ২০২৬ তারিখে তিনি তার প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে যান। সেখানে তারা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

তিনি জানান, অফিসে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান এবং পরে ৫-৭ জন অপরিচিত ব্যক্তি তাদের কক্ষে প্রবেশ করে। এমপি দাবি করেন, তারা জিম্মি করে ১ লক্ষ টাকা আদায় করেন।

এমপি বলেন, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে তাদের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয় এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। তিনি জানান, এই ঘটনা পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের কারণে ঘটেছে।

নজরুল ইসলাম দাবি করেন, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তিনি জানান, ১৭ জুন, ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। এমপি নজরুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিজ্ঞাপন