সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার, কমিশনে ব্যবস্থা নেবে ইসি

গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে, নির্বাচন কমিশনে ব্যবস্থা নেবে ইসি।

এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার, কমিশনে ব্যবস্থা নেবে ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ আসেনি। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নোটিশ আসলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

বৈঠকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি, তার 'ব্যক্তিগত মুহূর্তের' একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

জামায়াতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন