শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিজেপির সমর্থনে গ্রেপ্তার ফাহাদ

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সিজেপির সমর্থনে গ্রেপ্তার ফাহাদ আহমেদ।

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিজেপির সমর্থনে গ্রেপ্তার ফাহাদ

ভারতের রাজধানী দিল্লিতে ‘নিট কেলেঙ্কারি’কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ক্রমশ জটিল হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই) সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশের হামলায় বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাস ব্যবহার এবং জলকামান চালানো হয়। এই আন্দোলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

অন্যদিকে, সিজেপিকে সমর্থন জানাতে গিয়ে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাইয়ের চৈত্যভূমিতে সিজেপির বিক্ষোভে অংশ নিতে গিয়ে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনার ভিডিও পোস্ট করে স্বরা ভাস্কর মন্তব্য করেন, এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক।

অভিনেত্রী ভূমি পেডনেকার সিজেপির আন্দোলন নিয়ে বলেন, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। হুমা কুরেশি বলেন, ‘ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানো উচিত ছিল।’

এছাড়া, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস এবং অদিতি রাও হায়দারি সহ অন্যান্য তারকারা এ ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সরকারও শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ শিক্ষার্থীদের প্রতি অন্যায় হচ্ছে বলে মন্তব্য করেছেন। সিজেপির পাশে দাঁড়িয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া।

বিজ্ঞাপন