২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
চাকরিচ্যুত সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, "দীর্ঘদিন চাকরি হারিয়ে মানবিক, সামাজিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছি।"
তারা আরও জানান, "বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।"
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জানান, চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই।