বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে গেছেন।

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান সফরে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন