বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীর সড়কে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের ঝুঁকি বেড়ে চলেছে

রাজধানী ঢাকার সড়কে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের জন্য ঝুঁকি বাড়ছে।

রাজধানীর সড়কে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের ঝুঁকি বেড়ে চলেছে

রাজধানী ঢাকার সড়কে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, বিশেষ করে সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীদের জন্য। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ বছরে নিহতদের ৪২.৭৭ শতাংশই পথচারী এবং ৩৮.৭২ শতাংশ মোটরসাইকেল আরোহী।

বিশেষজ্ঞদের মতে, অব্যবস্থাপনা, অদক্ষ চালক, মেয়াদোত্তীর্ণ যানবাহন এবং ফুটপাত দখলের কারণে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে দুর্ঘটনার 'হটস্পট' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, "একই শহরে নানা ধরনের যানবাহন চলার ফলে পথচারী পারাপারের কোনো ব্যবস্থা নেই। ফুটপাতগুলো হকারদের দখলে চলে গেছে।" তিনি আরও বলেন, "সরকার কঠোর পদক্ষেপ নিতে পারছে না, যা প্রশ্নবিদ্ধ।"

যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ জানান, ঢাকা শহরে অধিকাংশ দুর্ঘটনা পথচারী কেন্দ্রিক। তিনি বলেন, "ইন্টারসেকশনে দুর্ঘটনা বেশি ঘটে, তাই এসব স্থানে বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রয়োজন।"

বিশেষজ্ঞরা মনে করেন, গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি সড়ক দুর্ঘটনার প্রতিবেদনগুলোর তুলনায় প্রকৃত চিত্র আরো ভয়াবহ।

বিজ্ঞাপন