বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেট্রোরেলে কাপড় পড়ায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনে কাপড় পড়ে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেলে কাপড় পড়ায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে যাওয়ার কারণে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী জানান, বিকাল ৪টা ৩৪ মিনিট থেকে ৫টা ১৩ মিনিট পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

কারিগরি দলের সদস্যরা দ্রুত কাপড় অপসারণ করার পর বিকাল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল—উভয় রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন