বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভুয়া ডাক্তার নিয়ে মন্তব্য, হেনস্তার শিকার বাগেরহাটের জাবের

বাগেরহাটে ভুয়া ডাক্তার নিয়ে মন্তব্য করায় জাবের হেনস্তার শিকার হয়েছেন। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভুয়া ডাক্তার নিয়ে মন্তব্য, হেনস্তার শিকার বাগেরহাটের জাবের

বাগেরহাটের শরণখোলায় ভুয়া ডাক্তার ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণে হেনস্তার শিকার হয়েছেন রাকিবুল ইসলাম জাবের নামে এক ব্যক্তি। তিনি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত রোববার (১৩ সেপ্টেম্বর) যমুনা টেলিভিশনে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বাগেরহাটের শরণখোলা উপজেলার মাহামুদুল হাসানের নাম উঠে আসে। এই প্রতিবেদন প্রকাশের পর, শামিম হাসান সুজন নামে এক ব্যক্তি সেই ভুয়া ডাক্তারকে সমর্থন করে ফেসবুকে একটি পোস্ট করেন।

জাবের সেই পোস্টে মন্তব্য করার পর, সোমবার (১৪ সেপ্টেম্বর) আমড়াগাছিয়া জামে মসজিদের সামনে প্রায় দুই শতাধিক ব্যক্তি জড়ো হয়ে জাবের ও তার স্ত্রীর পথরোধ করে এবং নানাভাবে হেনস্তা করে। অভিযোগপত্রে আরও বলা হয়, সুজন 'sound news24' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন এবং তার বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে।

হেনস্তার কারণে জানমাল নষ্ট হওয়ার আশঙ্কা করায় জাবের থানায় অভিযোগ করেন। উল্লেখ্য, সম্প্রতি যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসান মিসবাহর একটি অনুসন্ধানী প্রতিবেদনে দেশে প্রায় ১০ হাজার ভুয়া চিকিৎসকের তথ্য উঠে এসেছে, যারা কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই চিকিৎসা সেবা প্রদান করছেন।

এদিকে, মঙ্গলবার রাজধানীর শাহবাগে 'ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস' সংগঠন ভুয়া চিকিৎসকদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে।

বিজ্ঞাপন