রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টঙ্গীর শিক্ষার্থী হেনস্তা: অ্যাটর্নি জেনারেলের আইনি সমাধানের আহ্বান

টঙ্গীর মাদরাসা শিক্ষার্থী হেনস্তার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের আইনি সমাধানের আহ্বান।

টঙ্গীর শিক্ষার্থী হেনস্তা: অ্যাটর্নি জেনারেলের আইনি সমাধানের আহ্বান

গাজীপুরের টঙ্গীর মাদরাসা শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়া কারও জন্য কাম্য নয়।" তিনি শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান যে, তারা যেন এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হন, যা শিক্ষকদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন করে।

এদিকে, গাজীপুরের টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতার শিক্ষক মোসলেম আহম্মদের জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমদকে গ্রেফতার করে পুলিশ। একই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা মিলেছে।

গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করে তার পরিবার। পরে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পরিবারটি। অন্যদিকে, শিক্ষককে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে পাল্টা মামলা করে মাদরাসা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন