শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
রাজনীতি

মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

মোজাফফর হোসেন আগামী ২৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন।

মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

আগামী ২৪ জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আবেদন জমা দেওয়া হয়। আবেদনে মোজাফফর হোসেনকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

মোজাফফর হোসেনকে গত ১৬ জুলাই ৪৫ বছর পর রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জুলাই হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার রয়েছেন। প্রসিকিউশনের দাবি, তার সাথে কথোপকথনের সূত্র ধরে মোজাফফর হোসেনের মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বিজ্ঞাপন