সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

মোজাফফর হোসেনের আশ্রয়দাতা খুঁজে বের করার দাবি রিজভীর

রিজভী মোজাফফর হোসেনের আশ্রয়দাতাদের খুঁজে বের করার দাবি জানান।

মোজাফফর হোসেনের আশ্রয়দাতা খুঁজে বের করার দাবি রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত মোজাফফর হোসেনের আশ্রয়দাতাদের দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, "৪৫ বছর মেজর মোজাফফর কোথায় ছিলো বা কীভাবে আসতে পারলো, নিশ্চয়ই তার আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে। দেশের ভিতরেও আশ্রয়দাতা রয়েছে। এগুলো জানতে হবে।"

তিনি আরও বলেন, "নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভেতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসেবে ধরে রাখতে হবে। দেখবেন, ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবে। এটাই পৃথিবীর নিয়ম।"

বর্তমান সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও তিনি বক্তব্য রাখেন এবং বলেন, "দেশকে ঘিরে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কোনোভাবে হতাশা প্রকাশ করবেন না।"

বিজ্ঞাপন