বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মুন্সিগঞ্জে মা-মেয়েকে হত্যার চেষ্টা, গ্রেফতার ১ যুবক

মুন্সিগঞ্জে মা-মেয়েকে হত্যার চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার।

মুন্সিগঞ্জে মা-মেয়েকে হত্যার চেষ্টা, গ্রেফতার ১ যুবক

মুন্সিগঞ্জের জমিদারপাড়া এলাকায় মা-মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকালে সৌদি আরব ফেরত প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের ১১ বছর বয়সী মেয়ে জান্নাতুল ইসলাম রিধি। রিধি স্থানীয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জনি ইসলাম জানান, সকালে তিনি টয়লেটে ছিলেন। এ সময় কলিং বেল বাজলে তার স্ত্রী ও মেয়ে দরজা খুলে দেন। তখন অভিযুক্ত যুবক মো. শান্ত তাদের ওপর হামলা চালান।

তিনি বলেন, “যুবকটি আমার স্ত্রীর গলায় আঘাত করে। পরে আমার মেয়ে এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায়।” হামলার সময় তাদের চিৎকারে জনি বের হয়ে এসে যুবককে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তিনি নিজেও আঘাত পান।

পরে আহত মা-মেয়েকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন জনি ইসলাম।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত মো. শান্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন