বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

খুলনায় মসজিদে ঢুকে দুজনকে গুলি, পরিস্থিতি গুরুতর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত।

খুলনায় মসজিদে ঢুকে দুজনকে গুলি, পরিস্থিতি গুরুতর

খুলনা নগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি তেলের পাম্প নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটে। আহতদের মধ্যে একজন, লোকমান হাকিম, গুরুতর অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরজন, আলম মন্ডল, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লোকমান ও আলম মন্ডল মসজিদে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

স্থানীয় মুসল্লিরা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। আলমের চিকিৎসা চলছে খুমেকে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জহিদুল হাসান জানান, এই ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন